উলুবেড়িয়া ইন্সটিটিউট অ্যান্ড লাইব্রেরীর বার্ষিক সাধারন সভা

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-রবিবার উলুবেড়িয়া ইন্স্টিটিউট অ্যান্ড লাইব্রেরীর বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হল। এদিন প্রদীপ জ্বালিয়ে সভার সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি তথা উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক সিদ্ধার্থ দাস সহ প্রতিষ্ঠানের সদস্যরা। এদিনের এই সভায় প্রতিষ্ঠানের স্মরনিকা প্রকাশ করা হয়। আগামীদিনে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিযে যাওয়ার জন্য সবরকম সরকারি সাহায্য করা হবে বলে জানান মন্ত্রী পুলক রায়।


