উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসের ক্যান্টিনের রান্নাঘরে আগুন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আগুন লাগল উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসের ক্যান্টিনের রান্নাঘরে। জানা গেছে বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ উলুবেড়িয়া  বিডিও অফিসের মধ্যে থাকা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ক্যান্টিনে গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে রান্নাঘরে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অফিসের কর্মীরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার ঘটনায় রান্নাঘরে থাকা এক মহিলা সদস্য আহত হন। তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ক্যান্টিন পরিচালনা করা মহাসঙ্ঘের সম্পাদিক মানোয়ারা মল্লিক জানান এদিন সঙ্ঘের মহিলা সদস্য ক্যান্টিনে রান্না করার সময় আচমকা গ্যাসের সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায়। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান আগুনে ক্যান্টিনের রান্নাঘরের সামান্য ক্ষতি হলেও অফিসের কর্মীরা তৎপর থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *