কৈজুড়ী উচ্চ বিদ্যালয়ে ইনসিনারেটর মেশিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিশ্ব ঋতুকালীন পরিচ্ছনতা দিবসে স্যানেটারি ন্যাপকিন নষ্ট করার জন্য বুধবার উলুবেড়িয়া ১ নং ব্লক এবং উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে কৈজুড়ী উচ্চ বিদ্যালয়ে একটি ইনসিনারেটর মেশিন দেওয়া হল। এদিন উলুবেড়িয়া কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে নতুন ইনসিনারেটর মেশিনের উদ্বোধন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক, জয়েন্ট বিডিও লিপিকা রায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রীরা ছাড়াও  আশা, অঙ্গনওয়াড়ি, স্বনির্ভর গোষ্ঠী. স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।

এদিন বিডিও এইচ এম রিয়াজুল হক জানান ব্লকের যেসব বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বেশী সেইসব বিদ্যালয়ে শীঘ্রই ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর মেশিন দেওয়া হবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *