উলুবেড়িয়ার প্রাইমারী স্কুলে ছাত্রের জন্মদিন পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া = উলুবেড়িয়া ১ নং ব্লকের ঘরসলপ কনভার্টেড প্রাইমারী স্কুলের ছাত্র অর্ক মন্ডলের  ১০ম জন্মদিন ছিল শনিবার। সেই উপলক্ষ্যে এদিন স্কুলের দুপুরের খাবারের  মেনুতে ছিল ভাত, ভেজ চপ, ডাল, মিক্সড সবজি, চিকেন, চাটনি, পাঁপড় ও মিষ্টির আয়োজন করা হয়েছিল। আর এদিন স্কুলের পড়ুয়াদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল সহ অন্যান্যরা। এদিন জন্মদিন উপলক্ষে স্কুলে কেক কাটাও হল।

 জানা গেছে বর্তমানে রাজ্য সরকারের নির্দেশে প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিলের পাশাপাশি তিথি ভোজনের আয়োজন করা হচ্ছে। আর সেইমত এদিন স্কুলের ছাত্রের জন্মদিন উপলক্ষে তিথি ভোজনের মাধ্যমে এই বিশেষ মেনুর ব্যবস্থা করা হয়। অর্ক মন্ডলের বাবা স্কুলের সহকারী শিক্ষক অনুপ কুমার মন্ডল জানান ছেলের আমার ছেলের জন্মদিনের আনন্দ শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুলে সকলের সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *