১৫ তম এশিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা অনিন্দ্যর

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ১৫ তম সাউথ এশিয়া বডি বিল্ডিং এবং ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়াশিপ-২০২৫ প্রতিযোগিতায় ৭৫ কেজি বিভাগে সোনার পদক পেলেন সাঁকরাইলের সারেঙ্গার বাসিন্দা অনিন্দ্য মোসেল। গত ১১ থেকে ১৬ জুন পর্যন্ত ভূটানের থিম্পু শহরে এই প্রতিযোগিতা হয়েছিল। আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এই খেতাব জিতলেন অনিন্দ্য মোসেল।

পদক জয়ের এই সাফল্য স্ত্রী অর্পিতা সরকার, কোপ সংকল্প নাহাকে উৎসর্গ করেন অনিন্দ্য মোসেল। এর আগে এই বছরেই উত্তরপ্রদেশের লখনউতে আয়োজিত ১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপ ২০২৫ এ রূপোর পদক জিতেছিলেন অনিন্দ্য ,মোসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *