বাগনানে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বৃ্হস্পতিবার ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। শুক্রবার ভোরে কলকাতার এস এস কে এম হাসপাতালে সাঞ্জনা মাইতি (২১) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর বাড়ি বাগনান থানার সাবসীট গ্রাম পঞ্চায়েতের বাগুর গ্রামে। তিনি হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজের বোটানি অর্নাসের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বৃ্হস্পতিবার সাঞ্জনা বাবা শ্যামল মাইতির সঙ্গে ওই অভিশপ্ত বাসে চেপে বেলুড়ের লালবাবা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। আর তারপরেই এই দুর্ঘটনা। জানা গেছে বৃহস্পতিবার সকালে বাস দুর্ঘটনার পর সাঞ্জনা ও তার বাবা শ্যামল মাইতিকে আহত অবস্থায় বাগনান গ্রামীন হাসপাতালে পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। পরে সাঞ্জনার অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এস এস কে এম হাসপাতারের ট্রমা সেন্টারে স্থানানতরিত করা হয়। শুক্রবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *