উলুবেড়িয়া ১ নং ব্লকে ২৬ হাজার গলদা চিংড়ি মাছের চারা বিতরন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পুকুরে গলদা চিংড়ি মাছ চাষে সাধারন মানুষকে উৎসাহ দিতে উলুবেড়িয়া ১ নং ব্লকের ১৩ জন উপভোক্তার হাতে ২৬ হাজার গলদা চিংড়ির মাছের চারা তুলে দেওয়া হল। সেই সঙ্গে ২৬০ কেজি মাছের খাবার ও তুলে দেওয়া হয়। উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসন সূত্রে খবর আতমা প্রকল্পে উপভোক্তাদের হাতে এইসব জিনিষ তুলে দেওয়া হয়।

এদিন উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির মৎস ও প্রানী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধক্ষ্য সেখ মফিজুল সহ অন্যান্যরা। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান গলদা চিংড়ি চাষের মাধ্যমে আমরা গ্রামীন জনগনের বিকল্প আয়ের সূযোগ বৃদ্ধি করতে চাই। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টেঁকসই ও বৈজ্ঞানিক মৎস চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানান বিডিও ।


