বহিরা গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিস্কাশন ব্যবস্থাপনা প্রকল্প চালু

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া ১নং ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক সহ অন্যান্যরা।

উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসন সূত্রে খবর প্রকল্পটি তৈরী করতে ব্যায় হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। বুধবার থেকেই প্রকল্পে কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। ব্লক প্রশাসন সূত্রে খবর বহিরা গ্রাম পঞ্চায়েতে এই ইউনিটের মাধ্যমে ৩ জুলাই আর্ন্তজাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসকে সামনে রেখে রাজ্য সরকারের বিরোধী অভিযানের সূচনা হল। এই ইউনিট থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য কালীনগর গ্রাম পঞ্চায়েতে তৈরী ব্লক পর্যায়ের পুর্নব্যবহার যোগ্য সেন্টারে পাঠানো হবে। সেখানে এইসব প্লাস্টিক বর্জ্য পুর্নব্যবহার করে বিভিন্ন উপযোগী সামগ্রী ও রাস্তা তৈরী করা হবে।


