উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাবের খুঁটি পুজো

Spread the love

উল্টো রথে উলুবেড়িয়ার নোনা অ্যাথালেটিক ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। মহিলা পরিচালিত এই দুর্গা পুজো এইবছর ১১ তম বর্ষে পদাপর্ন করল।

এদিনের এই খুঁটি পুজোয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস, পুজো কমিটির সম্পাদিকা কুহেলী ঘোষ বোস সহ অন্যান্যরা। এদিন এই উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন মহিলার হাতে উপহার তুলে দেওয়া হয়। খুঁটি পুজো উপলক্ষ্যে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *