মৌবেশিয়া গ্রাম থেকে জোড়া কেউটে সাপ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মাছ ধরার মুগরীর ভিতরে আটকে পড়া জোড়া কেউটে সাপ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া হালদার বাসিন্দা গোপাল হালদার মাছ ধরার জন্য শুক্রবার জমিতে মুগরী পেতেছিলেন। শনিবার সকালে মুগরীতে মাছ পড়েছে কিনা দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেন মুগরীর মধ্যে আটকে জোড়া কেউটে সাপ। পরে তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।   


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *