গড়চুমুক পর্যটন কেন্দ্রে বনমহোৎসব

নিজস্ব প্রতিনিধিম হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত ১৪ জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বনমহোৎসব। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। শনিবার হাওড়া বন বিভাগ ও জেলা পরিষদের উদ্যোগে গড়চুমুক পর্যটন কেন্দ্রে বনমহোৎসব পালন করা হল। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য,বিধায়ক বিদেশ বসু, হাওড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ্য মানস বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী পুলক রায় গড়চুমুক পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপন করার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া একটি এ্যানিমেল রেসকিউ ভ্যান বন দপ্তরের হাতে তুলে দেন মন্ত্রী পুলক রায়।


