উলবেড়িয়া ষ্টেডিয়ামে খেলা হবে দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শনিবার রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যেগে রাজ্যে জুড়ে খেলা হবে দিবস পালন হল। এদিন উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া ষ্টেডিয়াম মাঠে খেলা হবে দিবস পালন করা হল । এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।

এদিন সাদা পায়রা উড়িয়ে খেলা দিবসের সূচনা করেন মন্ত্রী পুলক রায়। এদিন এই উপলক্ষে উলুবেড়িয়া একাদশ ও বাউড়িয়া একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে উলুবেড়িয়া একাদশ ২-০ গোলে বাউড়িয়া একাদশকে পরাজিত করে।


