কুলগাছিয়ার শ্রীরামপুরে পথ দূর্ঘটনায় আহত সাইকেল আরোহী

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, কুলগাছিয়া- পথ দূর্ঘটনায় আহত এল এক সাইকেল আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে। জানা গেছে এদিন দুপুর ১ টা নাগাদ ওই সাইকেল আরোহী সাইকেলে চেপে রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় শ্রীরামপুরের কাছে কলকাতামুখী একটি বাস প্রথমে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে একটি ছোট হাতি গাড়িকে ধাক্কা মারে।

দূর্ঘটনায় ছোট হাতি গ্ড়িটি রাস্তার মাঝে উল্টে যায় এবং  সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে পাঠায়। পরে তার অবস্থায অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানানতরিত করা হয়। এদিনের এই দূর্ঘটনার জেরে জাতীয় সড়কে কলকাতামুখী লেনে ব্যাপক যানজট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *