উলুবেড়িয়ায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিজেপি নেতা রমেশ বিধুরীর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের তিনি বলেন রমেশ বিধুরী সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীল মন্তব্য লিখেছে তা আমাদের মুখে আনতে খারাপ লাগে। অথচ সেই সব শব্দ ব্যবহার করেছে বিজেপি নেতা। তারা নাকি আবার মহিলাদের সম্মান করছে। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা বিজেপিকে জিজ্ঞাসা করুন রমেশ বিধুরীকে কি শাস্তি দেওয়া হবে।‌ নাকি বিজেপির এটাই সাধারণ ব্যাপার হয়ে গেছে। মহিলাদের অপমান কর। এতে তাদের গ্রেড বেড়ে যাবে। গ্রেড নামে না। শাস্তিও হয় না। হবে কি করে ? দেখেছি প্রধানমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে নানারকম বলেছে। ওদের এটাই কালচার। এটা থেকে যদি বিরত না হন তাহলে বাংলার মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আমলে মহিলাদের যে উন্নতি হয়েছে মহিলাদের নিয়ে যে যে বিশেষ কাজ করা হয়েছে সেগুলো মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দেওয়া কথা তিনি দলীয় মহিলা কর্মীদের উদ্দেশ্যে বলেন। এদিনের এই কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *