সোমবার থেকে নূরপূর গাদিয়াড়া লঞ্চ পরিষেবা চালু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,শ্যামপুর-স্বস্তির খবর।বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় গাদিয়াড়া নুরপুর, এবং গেঁওখালি নুরপুর লঞ্চ পরিষেবা চালু হচ্ছে। সূত্রের খবর রবিবার ডায়মন্ড হারবার জেলা প্রশাসনের তরফ থেকে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত নুরপুরে পোর্ট ট্রাস্টের জেটি থেকে লঞ্চ পরিষেবা চালু করা হবে।

গাদিয়াড়া জেটি ঘাটের ম্যানেজার অশোক পাল জানান রবিবার বিকেলে আমরা পরীক্ষামূলকভাবে দুটি লঞ্চ চালিয়েছি। এরপর সোমবার সকাল থেকে নুরপুর গাদিয়াড়া লঞ্চ পরিষেবা চালু হবে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একসঙ্গে কোনভাবেই ৫০ জনের বেশি যাত্রী লঞ্চে পারাপার করবে না। লঞ্চে মোটর বাইক পারাপার করা হবেনা। গাদিয়াড়া থেকে নুরপুর শেষ ট্রিপ ৫ টা ১০ মিনিটের পরিবর্তে ৫ টা ৩০ মিনিট হবে এবং নূরপুর থেকে গাদিয়াড়া আসার শেষ ট্রিপ ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬ টা হবে। অন্যদিকে সোমবার থেকে নুরপুর গাদিয়াড়া লঞ্চ পরিষেবা পুনরায় চালু হওয়ার খবরে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের। সাধারণ মানুষের মতে এই পথে ফেরী পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় শিবগঞ্জ দিয়ে অনেকটা ঘুরপথে দক্ষিণ ২৪ পরগণায় যেতে হচ্ছিল। ফলে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই সমস্যার সমাধান হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *