শ্যামপুরের উলুঘাটায় অষ্টনাগ পুজো

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোর পাশাপাশি মনসা পুজোকে ঘিরে উৎসবের চেহারা নেয় গ্রাম বাংলা। আর এই অষ্টনাগ পুজোকে ঘিরেই বুধবার থেকে রীতিমত উৎসবের চেহারা নিয়েছে শ্যামপুরের ৫৮ গেটের উলুঘাটা। স্থানীয় উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘ এবং বাজারের ব্যাবসায়ীবৃন্দ পরিচালনায় এই পুজো এবার ৩৮ তম বর্ষে পদাপর্ন করল। এই পুজো কমিটি এবার তাদের মন্ডপ রাজস্থানের বালাজি মন্দিরের আদলে নির্মান করেছে। বুধবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পুজো কমিটি সূত্রে জানা গেছে এখানে মা মনসা দেবীর মন্দির আছে। সেখানে নিত্যপুজো হয়। এছাড়াও প্রতিবছর এই বিশেষ দিনে মনসা পুজোর আয়োজন করা হয়। যেহেতু অষ্টনাগ পুজো সেই কারনে আটদিন পুজোর পর নবম দিনে নদীতে প্রতিমা বির্সজন দেওয়া হয়। অষ্টনাগ পুজো উপলক্ষে এলাকায় মেলা বসে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে পুজো দেখতে আসে। পুজোকে কেন্দ্র করে বস্ত্রবিতরন, মা মনসার গান, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


