বাগনানে দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের চন্দ্রপুরে কোলাঘাটমুখী লেনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকালে কলকাতা থেকে যাত্রীবাহী বাসটি নন্দীগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিল। বাগনান থানার চন্দ্রপুরের কাছে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার সামনে থাকা একটি অটো এবং বাইককে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা রেলিং এ ধাক্কা মেরে কাত হয়ে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। দূর্ঘটনার জেরে জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *