আমতায় শুরু ৩৩তম বর্ষ দামোদর মেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. রসপুর- রবিবার থেকে দামোদর নদীর পাশে আমতার রসপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হল ৩৩ তম বর্ষ দামোদর মেলা। মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল মাজি, কলকাতা বইমেলা কমিটির সাধারন সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার অলোক দাস, দীপেন্দু বিশ্বাস সহ অন্যান্যরা। মেলাকে কেন্দ্র করে বসে আঁকো, নৃত্য , আলপনা আঁকা প্রতিযোগিতা, শিক্ষামূলক একাঙ্ক নাটক, সঙ্গীতানুষ্ঠান ম্যাজিক থাকছে।


