জুনিয়র মিস ইন্ডিয়া- ২০২৬ মিস চার্মিং এ দ্বিতীয় রানার আপ বাউড়িয়ার শৌর্য্যা অধিকারী

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাজস্থানের জযপুরে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া- ২০২৬ প্রতিযোগিতায় মিস চার্মিং এ দ্বিতীয় রানার আপ খেতাব জিতল বাউড়িযার পঞ্চাননতলার বাসিন্দা শৌর্য্যা অধিকারী। সম্প্রতি প্রতিযোগিতায় ১১-১২ বছরের বিভাগে এই খেতাব জিতেছে দূর্গাপুরের একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেনীর এই ছাত্রী।

২০২৫ সালের আগষ্ট মাসে কলকাতায় জুনিয়র মিস ইন্ডিয়া মিস চার্মিং প্রতিযোগিতার অডিশনে শৌর্য্যা ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পায়। এরপর জয়পুরের প্রতিযোগিতায় অংশ নেয় সে। প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭২ জন প্রতিযোগী অংশ নেয়। আর প্রতিযোগিতায় ১১-১২ বছরের বিভাগে দ্বিতীয় রানার আপ হয় শৌর্য্যা।

অন্যদিকে মেয়ের এই সাফল্যে খুশী বাবা সৌরভ অধিকারী এবং মা সুনীতা অধিকারী। বড় হয়ে ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলে জানায় শৌর্য্যা অধিকারী।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *