হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে কর্মশালা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জীবনে সাফল্য পেতে হলে নিজেদের লক্ষ্য স্থির রাখতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। সেইসঙ্গে অধ্যাবসায় ও ধৈর্য্য রাখতে হবে। শুক্রবার বীরশীবপুরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ডবলুবিসিএস, আইএএস, আইপিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনার বিষয়ে একদিনের এক কর্মশালায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এই কথা বলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল।

এদিন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। এদিন পুলিশ সুপার বলেন অনেকের কাছে আই এ এস, আই পি এস, ডব্লু বিসিএস অনেক দূরের স্বপ্ন বলে মনে হয়। কিন্তু সবাই যাতে বিশ্বাস করতে পারে এটা সম্ভব সেই কারণে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে এই কর্মশালার আয়োজন। এদিনের এই কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ছাড়াও একাধিক পুলিশ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *