জয়পুরে খড়িবনে আগুন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- খড়িবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল আমতা ২ নং ব্লকের জয়পুর থানার খাজুরদহ গ্রামে। জানা গেছে এদিন বেলা ১১টা নাগাদ খাজুরদহ গ্রামের খড়িবনের আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে খড়িবন। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *