দীঘা যাওয়ার পথে বাগনানে বাস উল্টে আহত ৪০

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- নদীয়ার রানাঘাট থেকে দীঘা যাওয়ার পথে বাস উল্টে আহত হল ৪০ জন পর্যটক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার চন্দ্রপুরে। দুর্ঘটনায় আহত পর্যটকদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪ জনকে কলকাতায় স্থানানতরিত করা হয়। বাগনান থানার পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক।

জানা গেছে রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ নদীয়ার রানাঘাটের রঘুনাথপুর থেকে ৭০ জনের একটি দল দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় আসের মধ্যে আটকে পড়ে পর্যটকেরা। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত পর্যটকদের অভিযোগ বাসের চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *