পানপাথিয়া কল অভিযান সফল করলেন বিধায়ক অরুনাভ সেন

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উত্তরাখন্ড- উত্তরাখন্ডের দূর্গম গিরিপথ পানপাথিয়া কল অভিযান সফল করলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। সম্প্রতি বাগনান মাউন্টেনিয়ারিং লাভার্স এন্ড এক্সপিডিশন গ্রুপের ৫ সদস্যকে নিয়ে বেরিয়ে পানপাথিয়া কল অভিযানে বেরিয়ে পড়েছিলেন বিধায়ক অরুনাভ সেন। এরপর গত ২৬ শে জুন উত্তরাখন্ডের বদ্রীনাথের হনুমান চটি থেকে তারা অভিযান শুরু করেছিলেন। দিল্লী থেকে আসা দুই মহিলা আভিযাত্রী ও এই অভিযানে তাদের সঙ্গী হযেছিলেন। অভিযান শুরুর সাতদিন পর ২ জুলাই মঙ্গলবার ৫ হাজার ২৬০ মিটার উঁচু পানিপাথিয়া কল পৌঁছান।

সেখানে পৌঁছে বিধায়ক দেশের জাতীয় পাতাকার পাশাপাশি তৃণমূলের দলীয় পাতাকা ওড়ান। পরে মদমহেশ্বর হয়ে হরিদ্বারে ফেরেন এই অভিযাত্রী দলটি। পানপাথিয়া কল ট্রেকিং এই রুটটি হল কেদার ও বদ্রীর সংযোগকারী ট্রেকিং রুট। বিধায়ক অরুনাভ সেন জানান দূগর্ম পথে ট্রেকিং করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। বিধায়ক জানান আমাদের এই অভিযানে শেরপা সোহম সিং বিস্ত ছাড়াও ১৩জন পোর্টার আমাদের সঙ্গী হয়েছিলেন।


