হনুমানকে উদ্ধার করল বন দপ্তর

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া- গৃহস্থের ঘরের ঘাটের নীচে ঢুকে পড়া একটি হনুমানকে উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে গত দুইদিন ধরে উলুবেড়িয়া পুরসভার ৮ নং ওয়ার্ডের কাজীরচড়া হাইস্কুলের কাছে একটি হনুমানের দল দাপিয়ে বেড়াচ্ছিল। রবিবার সকালে দুটি হনুমান নিজেদের মধ্যে মারামারি করার সময় একটি হনুমান একটি গৃহস্থের বাড়ির শোওয়ার ঘরের খাটের নীচে হনুমানটি আশ্রয় নেয়। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হনুমানটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।


