জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে তরুনীর অস্বাভাবিক মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রথমবার জামাইষষ্ঠীতে বাপের বাড়িত এসে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক তরুনী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৮ নং ওয়ার্ডের লতিবপুরে। মৃত তরুনীর নাম প্রীতি বাগ মজুমদার (২৪)। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভেমন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে বছর ৭ আগে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে বাগান্ডার বাসিন্দা ঋতিক মজুমদারের যোগাযোগ হয়। তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গত বছর ডিসেম্বর মাসে ধূমধাম সহকারে দুজনের বিয়ে হয়। জানা গেছে বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী পালন করতে রবিবার সকালে ঋতিককে নিয়ে প্রীতি বাপের বাড়ি আসে। বিকালে ঋতিক নিজের বাড়ি চলে গেলেও প্রীতি বাপের বাড়িতে থেকে যায়। পরে সোমবার সকালে ৭টা নাগাদ সে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। মৃত তরুনীর মা পুতুল বাগ জানান জামাইষষ্ঠী উপলক্ষ্যে সোমবার সকালে মেয়ে জামাই বাড়িতে এসেছিল। দুপুরে খাওয়া দাওয়ার শেষে জামাইকে থাকতে বললেও জামাই বিকালে বাড়ি চলে যায় মেয়ে থেকে যায়। পুতুল বাগ জানান রাতে খাওয়া দাওয়ার পর মেয়ের সঙ্গে গল্প করে দুজনে ঘুমিয়ে পড়ি। পরে সোমবার সকালে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে দেখি মেয়ে মৃত অবস্থায় নীচে পড়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *