উলুবেড়িয়া নিমদীঘি মোড়ে আগুনে ভস্মীভূত স্করপিও

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি স্করপিও । দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নিমদীঘি মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে স্করপিওটি কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দ্যেশে যাচ্ছিল।

উলুবেড়িয়া নিমদীঘি মোড়ের কাছে আচমকাই গাড়ি থেকে ধোঁওয়া বের হতে থাকে। গাড়ির ভিতরে থাকা ৫ যাত্রী গাড়ি থেকে নেমে পড়ে। এরপরেই গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে দেয়।

এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের প্রাথমিক অনুমান যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *