উলুবেড়িয়া গঙ্গা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দীঘার পর এবার উলুবেড়িয়া। রথযাত্রার আগে উলুবেড়িয়া গঙ্গা থেকে উদ্ধার হল জগন্নাথ বলরাম ও সুভ্রদার মূর্তি। শুক্রবার সকালে ফুলেশ্বরের জগন্নাথপুরের বিবিরচড়া ফেরিঘাট এলাকা থেকে মূর্তিগুলি উদ্ধার করেন এলাকার মৎসজীবীরা।

জানা গেছে  শুক্রবার ভোরে জগন্নাথপুরের কয়েকজন মৎসজীবী নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরে বাড়ি ফেরার সময় বিবিরচড়া ফেরিঘাটের কাছে নদীর জলে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি ভাসতে দেখে মৎসজীবীরা। এরপরেই মৎসজীবীরা নদীর জল থেকে মূর্তিগুলি তুলে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যায়। রথযাত্রার আগে নদীর জল থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *