শহীদ দিবসের সমর্থনে উলুবেড়িয়ায় সাইকেল চালিয়ে প্রচার করলেন মন্ত্রী পুলক রায়

শহীদ দিবসের সমর্থনে শনিবার সকালে উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার কালীনগর আড্ডির পোল থেকে ধূলাসিমলা পর্যন্ত সাইকেল চালিয়ে প্রচার করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। সাইকেল র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী।


