২টি গোসাপ ও ২টি চন্দ্রবোড়া সাপ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুটি গোসাপ ও দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে রবিবার সকালে উলুবেড়িয়ার ডোমপাড়া থেকে একটি আহত গোসাপ এবং আমতার সাবসীট থেকে আরোও একটি আহত গোসাপকে বন্যপ্রান উদ্ধারকারী ইমন ধারা সুমন্ত দাসের সহযোগিতায় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে।

অপরদিকে বাইনানের এক গৃহস্থের বাড়ি উঠানে রাখা জ্বালানির ভিতর থেকে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ এবং বাগনান শ্যামপুর সীমানায় একটি খেলার মাঠের পাশে থাকা মুগরীতে আটকে পড়া একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *