সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- চারদিনব্যাপী নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করল হাওড়ার রঘুদেবপুরের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘ। সংগঠনটির পক্ষ থেকে পাঁচলা রঘুদেবপুর মোড়ে চারদিন ব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়।

মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ছিল অঙ্কন প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানিয়েছেন, অঙ্কন প্রতিযোগিতায় দেড়শোর বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। পাশাপাশি জনসেবায় উদ্বোধন করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবার।

ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে অংশ নিয়েছিলেন। অজস্র মানুষের জন্য ছিল ভোগের ব্যবস্থাও। জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

সংগঠনটির সভাপতি প্রত্যুষ মন্ডল জানিয়েছেন, এটি তাদের দশম বর্ষ। ধর্মাচারের পাশাপাশি এই সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ নেয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *