বিভিন্ন বিষয় নিয়ে গ্রাহকদের সচেতন করলেন রিজার্ভ বাঙ্কের রিজিওনাল ডিরেক্টর

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কে ওয়াই সি সহ ব্যাঙ্কের নানা বিষয় নিয়ে গ্রাহকদের সচেতন করতে শুক্রবার এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ফুলেশ্বরের মনসাতলায়। রি- কে ওয়াই সি শীর্ষক এদিনের এই সচেতনতা শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর শুধাংশু প্রসাদ। এদিন শুধাংশু প্রসাদ বলেন একটি নির্দিষ্ট সময়ের পর প্রতিটি গ্রাহক কে ওয়াই সি আপডেট না করালে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।

তিনি বলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনদিন গ্রাহকের কাছ থেকে ওটিপি, পিন ও পাস ওয়ার্ড জানতে চাইবেনা। সুতরাং এইসব কাউকে শেয়ার না করার পরামর্শ দেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর। এদিন শুধাংশু প্রসাদ বলেন যদি কোন কারনে এটিএমে টাকা তুলতে গিয়ে ট্রানজাকশন ফেল দেখেন তাহলে কোন চিন্তা করবেননা। আপনি এক থেকে পাঁচ দিনের সেই টাকা ফেরত পেয়ে যাবেন। ব্যাঙ্কের পরিষেবা নিয়ে গ্রাহকদের যদি কোন অভিযোগ থাকে তাহলে ওই গ্রাহক সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারে। তবে ৩০ দিনের মধ্যে অভিযোগ নিস্পত্তি না হলে ওই গ্রাহক রিজার্ভ  ব্যাঙ্কের নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরামর্শ দেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর শুধাংশু প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *