উলুবেড়িয়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. উলুবেড়িয়া- সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমুল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমুল কংগ্রেস। এদিন বিকালে উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল করা হয়। উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তরের সামনে পর্যন্ত যায়। এদিনের এই মিছিলে ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ  হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।

এদিন বিকালে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যেগে প্রতিবাদ মিছিল বের করা হয়। আমতায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে সিরাজবাটী অঞ্চল পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক নির্ময় মাজি. উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা। এদিন বাগনান ও আমতা বিধানসভা এলাকাতেও প্রতিবাদ মিছিল হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *