আমতায় শিশু উদ্ধারে পুলিশকে সাহায্য, টোটো চালক পুরস্কৃত

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত ৯ সেপ্টেম্বর আমতা গ্রামীন হাসপাতাল থেকে সদ্যজাত চুরির ঘটনা ঘটেছিল। যদিও ঘটনার পর ৬ ঘন্টার মধ্যে আমতার মিল্কি চক গ্রাম থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধারের পাশাপাশি যে গহবধূ শিশুটিকে চুরি করেছিল সেই গৃহবধূ ও তার শাশুড়িকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর সেদিন যে টোটো চালক পুলিশকে খবর দিয়ে শিশুটিকে উদ্ধার করতে পুলিশকে সাহায্য করেছিল বৃহস্পতিবার সেই টোটো চালক আমতার ভোজান গ্রামের বাসিন্দা রতিকান্ত সাঁতরাকে পুরস্কৃত করল হাওড়া গ্রামীন জেলা পুলিশ।

এদিন জেলা পুলিশ সুপার সুবিমল পাল রতিকান্ত সাঁতরাকে পুরস্কৃত করেন। জেলা পুলিশ সূত্রে খবর সেইদিন শিশু চুরির ঘটনার পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই মহিলা শিশুটিকে নিয়ে একটি টোটোয় উঠছেন। সেই ভিডিও ফুটেজ দেখে রতিকান্ত মহিলাকে চিনতে পারেন। পরে তিনি পুলিশকে জানায় ওই মহিলা তার টোটোয় উঠে মিল্কিচকে নেমেছে। এরপরেই পুলিশ গ্রামে গিয়ে শিশুকে উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *