উলুবেড়িয়ায় ৫টি বাচ্চা সহ বালি হাঁস উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জালে জড়িয়ে যাওয়া একটি বালি হাঁস ও তার পাঁচটি বাচ্চাকে বন দফতরের হাতে তুলে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে উলুবেড়িয়া ১ নং ব্লকের গৌরীপুর দক্ষিন পাড়ার বাসিন্দা সঞ্জিত সামন্ত বাগানে সবজি তূলতে গেলে তিনি দেখতে পান একটি বালি হাঁস বাগানে দেওয়া জালে জড়িয়ে ছটপট করছে। মা বালি হাঁসের পাশে পাঁচটি বাচ্চা বসে আছ। এরপর সঞ্জিত জাল থেকে বালি হাঁসটিকে ছাড়ানোর পাশাপাশি বাচ্চাগুলিকে উদ্ধার করেন। পরে তিনি পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানালে দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে হাঁস ও বাচ্চাগুলিকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে রাখেন। পরে তিনি বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা বাচ্চা সহ বালি হাঁসটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *