আমতা বিধানসভা কেন্দ্র দুর্গা পুজো সমন্বয় সমিতির উদ্যোগে বিজয়া সম্মিলনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর এবার দুর্গা পুজো কমিটি গুলিকে নিয়ে বিজয়া সম্মিলনী করল আমতা বিধানসভা কেন্দ্র দুর্গা পুজো সমন্বয় সমিতি। রবিবার সন্ধ্যায় আমতা বিধানসভার জয়পুর থানার খালনায় এই অনুষ্ঠানে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করা হয়। এছাড়াও শতাধিক পুজো কমিটিকেও পুরস্কৃত করা হয়।

এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে বিধানসভা কেন্দ্রে সুষ্ঠভাবে পুজো সম্পন্ন করার জন্য পুলিশ আধিকারিকর, দমকল, বিদ্যুৎ, চিকিৎসক, ব্লক প্রশাসনের আধিকারিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সম্মাননা প্রদান করা হয়। এদিন পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *