ছট পুজোয় উৎসবের আমেজ উলুবেড়িয়ায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সোমবার ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা নিল সারা রাজ্যে। এদিন বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন নদী ঘাটে ভীড় জমাতে থাকে পূনাথীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা নিয়েছিল উলুবেড়িয়া থেকে বাউড়িয়া‌। এদিন বিকেল থেকেই পূনাথীরা উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটে এবং বাউড়িয়া লঞ্চ ঘাটে ভীড় জমাতে থাকে। নদীতে স্নান সেরে তারা পুজো দেন।

অন্যদিকে এদিন ছট পুজোকে কেন্দ্র করে প্রতিটি ঘাটে কড়া পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল। নদীতে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জাল দিয়ে ঘেরার পাশাপাশি স্পিড ভোটের মাধ্যমে নজরদারি চালানো হয়। প্রতিটি ঘাটে পর্যাপ্ত পরিমাণে আলো, পানীয় জলের ব্যাবস্থা করা হয়। মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়। বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে এদিন বিকেলে পূনাথীদের শুভেচ্ছা জানাতে বাউড়িয়ায় যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *