উলুবেড়িয়া থেকে বিপুল পরিমান চোলাই নষ্ট করল পুলিশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উৎসবের মরসুমে পুলিশ যখন আইন শৃঙ্খলার কাজে ব্যাস্ত সেই ফাঁকে উলুবেড়িয়ার চোলাই ব্যাবসা আবার রমরমা হয়ে উঠেছিল। যদিও বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ শাখাভাঙ্গা এলাকায় চোলাই ভাটিতে হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করে।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য শাঁখাভাঙ্গা এলাকার চোলাই কারবারিরা জঙ্গলের মধ্যে চোলাই মদ তৈরি করছিল। বৃহস্পতিবারের অভিযানে ৫ হাজার চোলাই মদ, ২৫ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫০ জ্যারিকেন গুড় নষ্ট করে পুলিশ। বেআইনি চোলাই কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে বলে জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *