উলুবেড়িয়ায় পুকুর থেকে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- বাড়ির সামনে সাইকেল চালানোর সময় নিখোঁজ হয়ে যাওয়া দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীর মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করল পুলিশ। মৃত ছাত্রীর নাম রিয়া প্রামানিক (৮)। বাড়ি উলুবেড়িয়া থানার বানীতলায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালেও রিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পর সাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। যদিও তারপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে পরে উলুবেড়িয়া থানায় একটি নিখোঁজ ডাইরী করেন। পরে বুধবার সকালে রিয়ার বাড়ির পাশের একটি পুকুরে রিয়ার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ এবং সাইকেল উদ্ধার করে।


