আমতা ২ নং ব্লক অফিসে শিল্পের সমাধানে এম এস এম ই ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি , হাওড়া নিউজ ২৪, আমতা- রাজ্য ক্ষুদ্র শিল্প দপ্তরের উদ্যোগে এবং জেলা শিল্প কেন্দ্রে সহযোগিতায় আমতা ২ নং ব্লক অফিসে গত সোমবার থেকে শুরু হয়েছে শিল্পের সমাধানে এম এস এম ই ক্যাম্প। প্রশাসন সূত্রে খবর ক্যাম্প থেকে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যেগীদের জন্য উদ্যম নথিভুক্তকরন,ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য বেকার যুবক যুবতীদের লোন এবং রেজিস্ট্রেশানের ব্যাবস্থা থাকছে।

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান ক্যাম্পে সংখ্যালঘু উন্নয়ন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, উৎকর্ষ বাংলা, ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তর থাকছে। বিধায়ক জানান ক্যাম্পে বিভিন্ন বিষয় আলোচনা সভা ছাড়াও বেশ কয়েকজন শিল্পীর হাতে আর্টিজেন কার্ড তুলে দেওয়া হয়।


