প্রবীন নাগরিকদের জন্য হাওড়া গ্রামীন জেলা পুলিশের নতুন কর্মসূচী ” আশ্বাস “

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- এবার প্রবীন নাগরিকদের পাশে থাকতে হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে শুরু হল ” আশ্বাস ” কর্মসূচী। শনিবার ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক অনুষ্ঠানে এই কর্মসূচীর সূচনা করেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল। এদিনেই এই অনষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জর্জ এ্যালেন জন, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ পুলিশ আধিকারিকরা্।

এদিন পুলিশ সুপার সুবিমল পাল বলেন এই কর্মসূচীতে সাইবার ক্রাইমের দুই আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হযেছে। টিমে পুরুষ মহিলা কনস্টেবল ছাড়াও সিভিক ভলেন্টিয়াররা থাকবে। একটি নির্দিষ্ট হেল্প লাইন নম্বরে প্রবীন নাগরিকরা যোগাযোগ করলে পুলিশ তাদের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *