শ্রী কৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হল গীতা মাহাত্ম্য প্রচার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গীতা জয়ন্তী উপলক্ষ্যে উলুবেড়িয়ায় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হল গীতা মাহাত্ম্য প্রচার কর্মসূচি। রবিবার বিকেলে এই উপলক্ষ্যে উলুবেড়িয়া-২ ব্লকের রঘুদেবপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ। তিনি ভক্তদের কাছে গীতার মাহাত্ম্য বিস্তারিত রূপে তুলে ধরেন। গীতা মাহাত্ম্য প্রচারের পাশাপাশি এদিন ইংরেজি নববর্ষের দেওয়াল পঞ্জিকার উন্মোচন করে পরমাত্মানন্দ মহারাজ। এদিনের এদিন কীর্তন ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের জন্য ছিল ভোগের ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রত্যুষ মন্ডল, সম্পাদক উমাশঙ্কর হালদার সহ অন্যান্যরা।


