লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি, আনন্দে ভাসল মহিলারা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- সামনেই বিধানসভা নির্বাচন।আর নির্বাচনের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকেই অনেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করেছে।আর সেই আনন্দের মাতোয়ারা হয়ে আনন্দে মেতে উঠলেন মহিলারা। এদিন বিকেলে আমতা বাসস্ট্যান্ডে হাতে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে, সবুজ আবির মেখে, লাড্ডু বিতরণ করে আনন্দে মাতল মহিলারা।

এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজিকে সঙ্গে নিয়ে আনন্দে মাতলেন শতাধিক মহিলা। মহিলাদের বক্তব্য দিদি রাজ্যে উন্নয়নের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করেছেন। মহিলাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। এবারের বাজেটে আমাদের আশা ছিল দিদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবেন। দিদি আমাদের আশা পূরণ করেছেন। আমরা দিদির পাশে ছিলাম আছি থাকবো। বিধায়ক নির্মল মাজি বলেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও রাজ্যের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন।


