উলুবেড়িয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া- ব্যাডমিন্টন খেলায় উৎসাহ দিতে মঙ্গলবার থেকে উলুবেড়িয়া পুরসভার ৩০ নং ওয়ার্ডের বানীতলায় শুরু হল রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এদিন সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশীষ সামন্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রত্যুষ মন্ডল,অনুপম মল্লিক সহ অন্যান্যরা।

হাওড়া ফোনিক্স (phoenix) সোসাইটি ডেভেলপমেন্ট ট্রাস্ট, উলুবেড়িয়া আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৯ টি জেলা থেকে ৯ এবং ১১ বছরের নীচে ২০০ বেশী প্রতিযোগী অংশ নিয়েছে। প্রতিযোগিতা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আয়োজক সংগঠনের কর্তাদের বক্তব্য প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের জন্য ট্রফি আর্থিক পুরস্কার সহ বিভিন্ন উপহার থাকছে। অন্যদিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চরমে।


