ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উলুবেড়িয়ার তন্দ্রিতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – উলুবেড়িয়া লতিবপুরের বাসিন্দা তন্দ্রিতা মন্ডলের বয়স এখন মাত্র ৬ বছর। আর এই অল্প বয়সেই ৫০ টি কবিতা আবৃত্তি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে উলুবেড়িয়া লতিবপুরের এই ক্ষুদে। তন্দ্রিতার পরিবার সূত্রে খবর তন্দ্রিতার বাবা পলাশ মন্ডল একজন পুলিশ অফিসার এবং মা অর্পিতা মন্ডল গৃহবধূ।

অর্পিতা মন্ডল জানান মাত্র ২ বছর বয়স থেকেই তন্দ্রিতা আমার কাছে আবৃত্তি শিখতে শুরু করে। যদিও এক বছর আগে আমি ওকে একজন আবৃত্তি শিক্ষিকার কাছে ভর্তি করে দিই। তিনি জানান তন্দ্রিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫ টি কবিতা এবং অন্যান্য কবিদের ২৫ টি কবিতা আবৃত্তি করে। পরে সেইসব তথ্য গত জুলাই মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠাই। এরপর গত ১৬ সেপ্টেম্বর সংস্থার তরফে তন্দ্রিতার সাফল্যকে স্বীকৃতি দেয় ‌। আর আজ সংস্থার পাঠানো মেডেল,পেন, শংসাপত্র সহ বিভিন্ন উপহার তন্দ্রিতা হাতে পেয়েছে। তবে এখানেই থেমে থাকতে চাননা অর্পিতা মন্ডল। আগামীদিনে এইরকম আরও প্রতিযোগিতায় তন্দ্রিতাকে যোগদান করাতে চান বলে জানান অর্পিতা মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *