জাতীয় সড়কে উল্টে গেলে তেলের ট্যাঙ্কার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জাতীয় সড়কে উল্টে গেল সয়াবিন তেলের ট্যাঙ্কার। আর সেই তেল সংগ্রহ করতেই হুড়োহুড়ি পড়ল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গেছে বুধবার সকালে একটি তেলের ট্যাঙ্কার অপরিশোধিত সোয়াবিন তেল নিয়ে কলকাতা অভিমুখে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বেলা ১১টা নাগাদ তেলের ট্যাঙ্কারটির সঙ্গে অন্য একটি গাড়ি রেষারেষি করার সময় ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জেলেপাড়া ব্রীজের কাছে তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের মাঝখানে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে কোলাঘাট মুখী লেনে উল্টে যায়।

দুর্ঘটনার পর তেলের ট্যাঙ্কার থেকে তেল বের হতেশুরু করে। এদিকে জাতীয় সড়কের তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে তেল বের হওয়ার খবর চারিদিকে চাউর হতেই আশপাশ এলাকা থেকে শয়ে শয়ে লোক বিভিন্ন বাসনপত্র নিয়ে রাস্তায় বেরিযে আসে। কোলাঘাটমুখী লেনে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় উলুবেড়িয়া থানার বিশাল পুলিস বাহিনী। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। পরে ক্রেনের সাহায্যে তেলের ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর পাশাপাশি জল দিয়ে রাস্তা ধোওয়ার পর জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনে যান চলাচল সাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *