বধূ নির্যাতন. গ্রেপ্তার স্বামী শশুর

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বধূ নির্যাতনের পাশাপাশি গৃহবধূর মুখে হারপিক ঢেলে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আমতার সালমান খান এবং জালেম খানকে গ্রেপ্তার করল আমতা থানার পুলিশ। ধৃত দুজন আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের খুড়তুতো ভাই ও কাকা।পুলিশ সূত্রে জানা গেছে গৃহবধূর বাবা হাসিবুল আলি খানের লিখিত অভিযোগ ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গৃহবধূ বর্তমানে উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

গৃহবধূর বাবা হাসিবুল আলি খান অভিযোগ করেন বিয়ের পর থেকেই সালমান বিভিন্ন সময়ে টাকার দাবি করত। মেয়ে টাকা না আনতে পারলেই মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত সালমান। তিনি জানান সম্প্রতি মেয়ে বাপের বাড়ি আসলে সালমান আমার কাছে ৫ হাজার টাকার দাবি করে। আমি টাকা দিতে না পারায় সালমান বৃহস্পতিবার মেয়েকে নিয়ে শশুরবাড়ি চলে যায়। তিনি জানান বৃহস্পতিবার বিকালে সালমান বাড়ি থেকে বেরিয়ে যাওয়র পর অনেক রাতে বাড়িতে না ফেরায় মেয়ে একাধিবার সালমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সফল হয়না। পরে রাত ১২টা নাগাদ মেয়ে শশুর শাশুড়ির সঙ্গে বাড়ির বাইরে বের হলে বাড়ি থেকে কিছুটা দূরে সালমানকে বসে থাকতে দেখে। তিনি অভিযোগ করেন মেয়ে সেখানে গিয়ে কথা বলার সময় সালমান মেয়েকে মারধর করে। পরে বাড়িতে এসে ও মেয়েকে পুনরায় মারধর করার পাশাপাশি মুখে হারপিক ঢেলে দেয়। ছেলেকে এই কাজে সাহায্য করেন জালেম খান বলেও দাবি করেন হাসিবুল আলি খান। পরে আমি আমতা থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করি। যদিও এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করেন সালমান খান ও জালেম খান। তাদের বক্তব্য তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *