জয়পুরে বাঘরোলের মৃতদেহ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- পথ দুর্ঘটনায় একটি বাঘরোলের মৃত্যু হল। শনিবার সকালে জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিন খালনা মোষগোলি এলাকায় একটি পূর্নবয়স্কঃ বাঘরোলকে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন ঘোষ পাড়ার বাসিন্দা সুমন ঘোষ। তিনি মেরিনার্স এরিনা ফাউন্ডেশনের সদস্য দেবরাজু আড়ু এবং দ্বীপ ঘোষকে খবর দিলে দুজনে ঘটনাস্থলে পৌছে বাঘরোলটির মৃতদেহ উদ্ধার করে। পরে বন দপ্তরের কর্মীরা মৃত বাঘরোলটি উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে বাঘরোলটির মৃত্যুর কারণ জানতে বাঘরোলটির মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *