হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সম্প্রীতি কাপ ফুটবল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার হাওড়া গ্রামীন জেলা পুলিশের সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল। এদিন রঘুদেবপুরের নেতাজী সংঘের মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় শ্যামপুর স্পোর্টস একাডেমি টসে আমতার সোমেশ্বর মৈত্রী সংঘকে পরাজিত করে।

এদিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, পাঁচলার বিধায়ক গুলশান মোল্লা, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া সহ অন্যান্যরা।

ফাইনাল খেলার শেষে জয়ী এবং বিজয়ী দলের হাতে পুরস্কৃত করা হয়। অন্যদিকে দুর্গা পুজোর সময় সেভ ড্রাউভ সেফ লাইফ নিয়ে সচেতনতার জন্য এদিন হাওড়া গ্রামীণ জেলার রানীহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বাগনানের খালোড় যুব সংঘ এবং উলুবেড়িয়ার নোনা এ্যাথালেটিক ক্লাবকে পুরস্কৃত করা হয়।


