উলুবেড়িয়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সোমবার ছিল তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস। এদিন রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হল। এদিন হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাজারপাড়ায় উলুবেড়িয়া ষ্টেডিয়ামের সামনে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিদেশ বসু। পরে কেক কেটে দলের প্রতিষ্টা দিবস পালন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য দীপক দাস, সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা। এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন ও করা হয়।


