রথযাত্রায় জমজমাট উলুবেড়িয়া

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রবিবার রথযাত্রায় উৎসব। সারা রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়া থেকে উদয়নারায়নপুর উৎসবের আমেজে মাতল সকলে। এদিন উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে রথ বেরিয়ে উলুবেড়িয়া শহর পরিক্রমা করে। রথযাত্রা উপলক্ষ্যে এদিন উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রন করা হয়েছিল।

এদিন কুলগাছিয়ায় ইসকনের রথযাত্রার সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন রথ টানার আগে রাস্তা ঝাঁট দিয়ে পরিস্কার করেন মন্ত্রী পুলক রায়।

উদয়নারায়নপুরে ইসকনের রথযাত্রার সূচনা করেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। এখানেও রাস্তা ঝাঁট দিয়ে পরিস্কার করেন বিধায়ক সমীর পাঁজা।


